রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনারের সাথে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনার (অনুসন্ধান) আছিয়া খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক মনজুর মোর্শেদ,  পুলিশ সুপার আবদুল্লাহ্ আল-মামুন।  

এছাড়াও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান,  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি প্রমুখ

প্রধান অতিথির বক্তব্যে আছিয়া খাতুন দুর্নীতিবাজদের সতর্ক করে বলেন, আপনারা অবৈধ আয় করে স্ত্রী ও স্বজনদের নামে দিয়ে থাকেন। কিন্তু দুদক অত্যান্ত সজাগ। এভাবে পার পাওয়া যাবে না। সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,  জনগণকে হাসিমুখে সেবা দিতে হবে। সেবা নিতে গিয়ে মানুষ যেন হয়রানির স্বীকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে । বিদ্যালয়গুলোতে সততা স্টোর বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ