রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান
advertisement
সারাদেশ

শিবির জেলা সেক্রেটারিসহ ৩ নেতা আটক

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের মৌলভীবাজার জেলা সেক্রেটারি সহ ৩ শিবির নেতাকে আটক করেছে। শনিবার (২রা সেপ্টেম্বর) বিকেলে থানার অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএমের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি হাফিজ আলম হোসাইন (৩০), বড়লেখা উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আবু হাসান (২৫) ও ছাত্র শিবির নেতা নাহিদ আহমদ (২১)।

৩ শিবির নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান রোববার সকালে যোগাযোগ করলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়। এই ঘটনায় মামলা হয়েছে।রোববার (৩রা সেপ্টেম্বর) সকালে আসামিদের পুলিশি স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ