রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা
advertisement
সারাদেশ

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসকের স্ত্রী গ্রেপ্তার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক চিকিৎসকের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘোড়াশাল পৌর এলাকার বালুচরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সন্ধ্যায় তাসলিমা বেগম নামে এক গৃহকর্মী বেতনের টাকা চাইতে গেলে চিকিৎসকের স্ত্রীর হাতে বেধড়ক মারধরের শিকার হয় বলে অভিযোগ উঠে। অভিযুক্ত হামিদা খাতুন ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র হাসপাতালের আবাসিক চিকিৎসক শহিদ উল্লার স্ত্রী।

পুলিশ ও নির্যাতিত গৃহকর্মী জানান, গত এক বছর ধরে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের চিকিৎসক শহিদ উল্লার নিজ বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছেন তাসলিমা বেগম। কাজের পারিশ্রমিক হিসেবে গত ৭ মাস ধরে তার বেতনের টাকা না দিয়ে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করে আসছে গৃহবধূ হামিদা খাতুন। একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আর কাজ করবে না বলে পাওনা টাকা চাইতে গেলে পুণরায় তাকে মারধর করা হয়। পরে ওই গৃহকর্মী ছুটে গিয়ে আশেপাশের মানুষকে নির্যাতনের বিষয় জানালে উত্তেজিত জনতা ওই চিকিৎসকের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিচারের দাবি জানান। পরে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করে অভিযুক্ত হামিদা খাতুনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক জানান, নির্যাতিত ওই গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ