রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা
advertisement
সারাদেশ

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ডোমের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মর্গে কর্মরত এক ডোমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ডোমের নাম বেলাল হোসেন (৩৭)। সে নোয়াখালীর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার ইসলাম হাজী বাড়ির আলিম উল্যার ছেলে।

শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নোয়াখালীর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার ইসলাম হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো.রফিকুল বারী বলেন, নিহত বেলাল মানসিক সমস্যায় ভূগছিলেন। কিছু দিন আগে সে একটি মাইকিংয়ের পিকআপ ভ্যান ভাংচুর করে। এরপর সুধারাম থানার ওসি তাকে রিহ্যাব সেন্টারে পাঠায়। সেখানেও পাগলামির কারণে তারা তাকে প্রেরত পাঠায়। গত কয়েকদিন সে জননী হসপিটালে চিকিৎসাধীন ছিল। গত পরশু সে বাড়িতে আসে। একপর্যায়ে শনিবার দিবাগত রাতে পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, নিহত বেলাল আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মর্গে কর্মরত ডোম ছিল। এটা হত্যা না আত্মহত্যা এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। তবে তিনি আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি।

সর্বশেষ পাওয়া সংবাদ