রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা
advertisement
সারাদেশ

মাথাভাঙ্গা নদীতে মিলল নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী নারীর মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : নিখোঁজের একদিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাথাভাঙ্গা নদী থেকে এজিনা আক্তার নামে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার সকাল ১০টার দিকে দামুড়হুদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় ওই নারীর মরদের উদ্ধার করা হয়। নিহত এজিনা আক্তার (৪০) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের রুস্তম মল্লিকের মেয়ে। গতকাল বৃহস্পতিবার দুপুরে থেকে নিখোঁজ ছিলেন তিনি। তার মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সকালে দামুড়হুদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে ৩০/৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি এজিনা আক্তারের বলে শনাক্ত করে তার পরিবার। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ওই নারীর মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন তিনি। ওই ঘটনায় থানায় একটি  অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

সর্বশেষ পাওয়া সংবাদ