রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
advertisement
সারাদেশ

আগারগাঁওয়ে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে আগুন

ঢাকা: রাজধানীর আগারগাঁও ক্রসিংয়ে আগুন লেগে পুড়ে গেছে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস। বৃহস্পতিবার ( ৩১ আগস্ট ) সকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদ বিন রশিদ জানিয়েছেন, সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও সিগনালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

পোশাক কারখানার কর্মকর্তাদের পরিবহনে ব্যবহৃত টাটা আল্ট্রা এসি মিনিবাসটির চালক দেলোয়ার হোসেন জানান, আগারগাঁও সিগনালে বাসটি থামানোর পর ধোঁয়া দেখে ইঞ্জিনের ঢাকনা খুললে দাউ দাউ আগুন জ্বলতে দেখেন তারা। এরপর বাস থেকে লাফিয়ে নেমে পড়েন। 

এ ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আগারগাঁও সিগনাল পর্যন্ত লিংক রোডের একপাশ বন্ধ করে দেয়া হয়। এতে অফিসগামী ও শিশুদের নিয়ে স্কুলে যাওয়া লোকজন বিপাকে পড়েন। 

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ