রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
সারাদেশ

সিলেটে ড্রেনের স্ল্যাবের ভেতর আটকে থাকা যুবককে উদ্ধার

সিলেটে ড্রেনের স্ল্যাবের ভেতর আটকে থাকা অবস্থায় এক যুবককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (২৭ আগস্ট) দুপুরে সিলেট নগরীর লামাবাজারের সরষপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরের দিকে নগরের লামাবাজারের সরষপুর এলাকার একটি ড্রেনের ভেতর থেকে চিৎকার ও গোঙানির শব্দ শুনতে পেয়ে স্থানীয় কাউন্সিলর ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে মানুষের অস্তিত্ব টের পেয়ে ড্রেনের স্ল্যাব ভেঙে ঘণ্টাখানেক চেষ্টার পর তাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়।

বিষয়টি নিয়ে তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান শহিদুল ইসলাম বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সরষপুর এলাকার একটি ড্রেনের ভেতরে আটকে পড়া এক যুবককে স্ল্যাব ভেঙে উদ্ধার করি। উদ্ধারকালে ফায়ার সার্ভিসের কর্মীদের দিকে তিনি ঢিল ছোঁড়ে ও কামড়ে দেয়। পরে তাকে স্থানীয় জনপ্রতিনিধি ও উপস্থিত স্থানীয়দের সহায়তায় তার হাত-পা বেঁধে ড্রেন থেকে বাইরে নিয়ে আসি। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে সে মানসিকভাবে অসুস্থ। কিভাবে এই ড্রেনের মধ্যে প্রবেশ করেছে সেটি জানতে পারিনি। উদ্ধারের পর তিনি অস্বাভাবিক আচরণ করায় তাকে চিকিৎসার জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম কর সম্রাট জানান, আমার ওয়ার্ডের নাগরিকদের মাধ্যমে খবর পেয়ে ড্রেনের ভেতর থেকে মানুসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।তাৎক্ষণিকভাবে সেই যুবকের কোনো নাম ঠিকানা আমরা শনাক্ত করতে পারিনি।এদিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকৃত যুবককে ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য দিয়ে যাওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ