রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
সারাদেশ

চট্টগ্রাম মহানগরের জামায়াত নেতা হেলালী গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৮ আগস্ট) বিকেলে নগরের বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি মহানগর জামায়াতের অন্যতম প্রভাবশালী নেতা। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ৩৯টি নাশকতার মামলা রয়েছে বলে জানায় ডিবি পুলিশ।মহানগর ডিবি বন্দর ও পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) আলী হোসেন বলেন, হেলালী গত ২৮ জুলাই ডবলমুরিং থানা এলাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম প্রধান আসামি। ওই দিন ভিডিও ফুটেজে তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়। এছাড়া তিনি গত ২৩ আগস্ট বন্দর থানা এলাকায় মিছিল থেকে গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি।

তিনি আরও বলেন, জামায়াতের এ প্রভাবশালী নেতাকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল। একপর্যায়ে সোমবার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ