রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ" প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো চমক কানাডার রূপকথার অবসান, টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে মরক্কো ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত
advertisement
সারাদেশ

ঘরে মিলল কিশোরের ঝুলন্ত লাশ, দেয়ালে লেখা ‘প্রেমিকার’ নাম

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে পুলিশ এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে। নিহত কিশোরের নাম মোহাইমিনুল ইসলাম (১৭)। সে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবুল বয়ান চেয়ারম্যান বাড়ির আবুধাবি প্রবাসী জহিরুল ইসলামের ছেলে।

শনিবার (২৬ আগস্ট) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে, একই দিন দুপুরের দিকে পুলিশ উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধ আবুল বয়ান চেয়ারম্যান বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের পিতা-মাতা প্রবাসে থাকেন। ওই কিশোর তার দাদা-দাদীর সাথে থাকতো। চলতি বছর মাধ্যমিক পাস করেছে। উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য আবেদন করেছিল। সে তৃষা নামের এক মেয়ের সাথে প্রণয় ঘটিত বিষয় নিয়ে মনোমালিন্যকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে শনিবার সকালের দিকে পরিবারের সদস্যরা তার শয়ন কক্ষে ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মো.সুলতান আহছান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে ওই কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি তদন্ত আরও বলেন, নিহত কিশোরের শয়ন কক্ষের দেয়াল ও মেঝেতে তৃষা নামে এক মেয়ের নাম লেখা আছে অনেকবার। ধারণা করা হচ্ছে, প্রণয় ঘটিত বিষয় নিয়ে মনোমালিন্যের জের ধরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সর্বশেষ পাওয়া সংবাদ