রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

মহেশপুরে হত্যা মামলার আসামীদের বাড়িঘর লুটপাট ভাংচুরের অভিযোগ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর গ্রামে যুবলীগ নেতা হানিফ হত্যার পর আসামীদের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও ক্ষেতের ফসল বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এমনকি পুর্ব শত্রুতার জের ধরে হত্যা মিশনে যারা ছিল না তাদের নাম জড়িয়ে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমনটি দাবী করেন আলামপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেক।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২১ জুলাই আলামপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দর্শকদের মাঝে সংঘর্ষে যুবলীগ কর্মী হানিফ নিহত হন। এ ঘটনাকে পুঁজি করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান ও ইউপি সদস্য আব্দুল মালেকসহ ৬ জনের নামে মামলা করা হয়। সংঘর্ষের সময় মামলার আসামীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে ভিডিও ক্লীপে দেখা যায়। এদিকে হানিফ হত্যা মামলাকে পুঁজি করে প্রতিপক্ষরা বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে। সংবাদ সম্মেলনে মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, আমাদের মাঠের ফসল, পাকা ধান, কয়েক বিঘা জমির ড্রাগন, কলাসহ বিভিন্ন ফসল মাঠেই নষ্ট হচ্ছে। জমিতে আমাদের যেতে দেওয়া হচ্ছে না। যারা মারামারিতে লিপ্ত ছিল তাদের আসামী না করে অন্যদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাসেল হোসেন ও সাইদুর রহমানসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ