রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

মানিকগঞ্জের মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কর্পোরেট ডেস্ক: মানিকগঞ্জ থানায় ২০১৫ সালের একটি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ আনোয়ার হোসেন (৩৬)’কে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

২৩ আগস্ট (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ এর সদস্যরা ।

আটককৃত মোঃ আনোয়ার হোসেন দিনাজপুর জেলার চিরির বন্দর থানার শংচর এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলার সূত্রে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ থানায় ২০১৫ সালের একটি হত্যা মামলা রয়েছে। উক্ত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে মৃত্যুদন্ড প্রদানের রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ