রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

বড়লেখায় ইউপি জামায়েত সেক্রেটারি গ্রেপ্তার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন সাঈদ’কে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

সাঈদ ওই ইউনিয়নের তেরাকুড়ি গ্রামের ফয়েজ আলীর ছেলে। গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাত দেড়টায় বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম, এসআই জাহেদ আহমদ, এসআই আতাউর রহমান প্রমুখ।

বড়লেখা থানা পুলিশ জানায়, দেলোয়ার হোসেন সাঈদ সুজানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা জামায়াতের দায়িত্বশীল একজন। সাঈদ বড়লেখা থানার একটি পুলিশ অ্যাসল্ট মামলার আসামি।

বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘তাকে (সাঈদকে) বুধবার (২৩ আগস্ট) আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ