রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

রোগীর মৃত্যুতে বেসরকারি হাসপাতাল সিলগালা

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ডাক্তারের দায়িত্বে অবহেলায় সিজারের সময় মরিয়ম খাতুন নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বেসরকারি বিসমিল্লাহ আধুনিক হাসপাতালটি সিলগালা করা হয়েছে।বুুধবার (২৩ আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুদ্বীপ সরকারের নেতৃত্ব আভিযান পরিচানা করে হাসপাতালটি সিলগালা করা হয়।

অভিযান পরিচালনা শেষে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুদ্বীপ সরকার জানান, গতকাল মঙ্গলবার দুপুরে সিজারের একটি রোগী মারা যাবার ঘটনায় সিভিল সার্জন রামপদ রায় স্যারের দিক নির্দেশনায় চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করি। সেই তদন্তের অংশ হিসাবে বুধবার (২৩ আগষ্ট) সকালে হাসপাতালে অভিযান পরিচালনা করি। তবে ঘটনাস্থলে পৌঁছার পরে হাসপাতালে কাউকে খুঁজে না পেয়ে হাসপাতালটিকে সিলগালা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই হাসপাতালের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ