রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রিন্সিপালের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার এক প্রিন্সিপালের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ আগষ্ট) দুপর ২টার দিকে কাশিমপুরের জিতার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ মাঃ মোসলেম উদ্দিন কাউসার(৫০), কাশিমপুরের পূর্ব এনায়েতপুরের আল হেকমা তাহফিজুল মাদ্রাসার প্রিন্সিপাল।

নিহত কাউসার রংপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন থেকে এনায়েতপুরে বসবাস করে মাদ্রাসার দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ২টার সময় কাশিমপুরের রফিকুল স্কুল এন্ড কলেজের সামনে থেকে ডিবিএল গ্রুপের একটি কাভার্ড ভ্যান জিতার মোড়ের দিকে যাচ্ছিল। এসময় সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহমুদা আক্তার মুক্তির বাড়ীর সামনে পৌঁছালে হঠাৎ চলন্ত অবস্থায় একই দিকে যাওয়ার সময় মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে মোটরচালক পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন। এসময় ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।

জিএমপি কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান ও রাশেদ ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান আটক করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ