রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

রায়পুরায় ওয়ান শুটারগান ও কার্তুজ সহ দুইজন গ্রেপ্তার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলাপ্রতিনিধি: নরসিংদীর রাযপুরায় একটি ওযান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজসহ সহিদ মিয়া (৪৬) ও মোঃ ইয়াছিন (৩৮) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সামসুল আরেফিন।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় রায়পুরা থানার পাড়াতলী ইউনিয়ন এর কাচারিকান্দি পুরাণ বাজার এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া সহিদ মিয়া (৪৬) রায়পুরা উপজেলার মধ্যনগর পশ্চিম পাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে ও মোঃ ইয়াছিন (৩৮) একই এলাকার রফিকূল ইসলামের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা পুলিশের চলমান অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে রায়পুরা থানার বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ পাড়াতলী ইউনিয়ন এর কাচারিকান্দি পুরাণ বাজার এলাকায় অভিযান চালায়। এসময় বাজারের পিছনের রাস্তা হতে ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড কার্তুজসহ সহিদ মিয়া ও মোঃ ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে। তাদের বিরদ্ধে এর আগেও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ