রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির কারাদণ্ড

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাঁজাসহ মজিবুল (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে মজুবুলের বাড়িতে অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে তাকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন।

সাজাপ্রাপ্ত মজিবুল আসাননগর গ্রামের মাঠপাড়ার মনোয়ার আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মজিবুলের বাড়িতে অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মজিবুলকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত মজুবুলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ