রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের  প্রধান আসামি গ্রেফতার

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জে উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের মূল প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ১২ এর সদস্যরা।

২১ আগস্ট, সোমবার সকালে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মারুফ হোসেন পিপিএম তিনি বলেন, মোঃ বাবু মন্ডল উল্লাপাড়া উপজেলার মন্ডলজানি গ্রাম এলাকার সংঘবদ্ধ সুদ ব্যবসায়ী। তারা এলাকায় সুদের ব্যবসার আড়ালে সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে।

এলাকার লোকজন চড়া সুদে টাকা ধার দিয়ে সেই টাকা আদায়ের জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে লোকজনকে মারধর করে টাকা আদায় করে। তাদের অত্যাচার থেকে স্থানীয় জনপ্রতিনিধিও রেহাই পায়নি, সম্প্রতি উক্ত সংঘবদ্ধ সুদ ব্যবসায়ীরা সুদের টাকা আদায়ের জন্য উল্লাপাড়া উপজেলার শ্যামপুর গ্রামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে আহত করে। এ প্রেক্ষিতে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়,তার প্রতিবাদে এলাকার লোকজন সুদ ব্যবসায়ী আব্দুর রহমান, তার ভাই বাবু মন্ডল ও তাদের সহযোগীদের শাস্তির দাবিতে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করে। ঘটনাটি স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরই ধারা বাহিকতায় গত ২০ আগষ্ট ২০২৩ তারিখ র‌্যাব-১২ সদর কোম্পানীর একটি চৌকষ দল সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার মন্ডলজানি গ্রামের বিয়াবটতলা মোড় হতে মামলার ২ নং এজাহার নামীয় আসামি মোঃ বাবু মন্ডল (৩২) কে আটক করে সে উল্লাপাড়া উপজেলার গ্রামের মকবুল হোসেনএর ছেলে

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।’

সর্বশেষ পাওয়া সংবাদ