রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু 

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরের পানিতে ডুবে রাফি (৬) ও সৌরভ (৫) নামের দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা আপন চাচাতো ভাই।  

সোমবার (২১ আগষ্ট) সকাল ৮ টার দিকে  উপজেলার দৌলতপুর ইউনিয়নের মতি মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন। নিহত শিশু রাফি দৌলপুর ইউনিয়নের মতিমার্কেট এলাকার এরশাদ হোসেনের ছেলে ও সৌরভ একই এলাকার হাসমতের ছেলে। তারা চাচাতো ভাই।

স্থানীয় সুত্রে জানাযায়, সকালে রাফি ও সৌরভ একসাথে বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলাধূলার কোন এক সময় পাশে থাকা পুকুরে পরে গেলে পানিতে ডুবে যায়। স্থানীয়রা টের পেয়ে পুকুর থেকে শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ড্যাফোডিল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, ঘটনাটি কিছুক্ষন আগে জানতে পেরেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি।

সর্বশেষ পাওয়া সংবাদ