রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

৩ হাজার পান ও ২’শ সুপারি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখার ছোটলেখা নালীখাই খাসিয়া পুঞ্জির একটি জুমের ৩ হাজার পান গাছ ও ২’শ সুপারি গাছ কেটে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে যে কোনো এক সময় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পানচাষী সান্ডাই পপলেট রোববার বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ছোটলেখা নালীখাই পুঞ্জির বাসিন্দা সান্ডাই পপলেট পান ও সুপারি চাষ করে জীবিকা নির্বাহ করেন। গত শনিবার (১৯ আগস্ট) রাত ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে যে কোনো এক সময় তার পানজুমের ৩ হাজার পান গাছ, ২শ’ সুপারী গাছ ও ৩০টি ফলন্ত কলাগাছ অজ্ঞাত দুর্বৃত্তরা কেটে ফেলে। এতে করে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায়।

বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান রোববার রাতে অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ