রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আহত ৫

সাদ্দাম হোসেন মুন্না, স্টাফ রিপোর্টার: কেন্দ্র ঘোষিত অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবির পদযাত্রার কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৯ আগস্ট) ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে।

পরে অতিরিক্ত পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জেলায় জেলায় শনিবার ছিল পদযাত্রা কর্মসূচী। এজন্য বিকেল ৩টা হতেই জেলা বিএনপির সেক্রেটারী গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নানের অনুসারী, আড়াইহাজারের মাহমুদুর রহমান সুমন, সিদ্ধিরগঞ্জ বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে কাঁচপুরে জড়ো হতে থাকে। তবে আগে থেকে অতিরিক্ত মোতায়েন করা পুলিশ নেতাকর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে।পরে বিকেল সাড়ে তিনটায় এ নিয়ে তাদের মধ্যে তর্কের এক পর্যায়ে পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করলে নেতাকর্মীরা রাস্তা থেকে সরে যান। পরে বিএনপি নেতাকর্মীরা আবারো লাঠিসোটা নিয়ে জড়ো হয়ে পুলিশের উপর ইটপাটকেল ছুড়তে থাকলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। প্রায় আধাঘণ্টার ওই ধাওয়া পাল্টার সময়ে পুলিশ টিয়ার সেল ও ফাঁকা রাবার বুলেট ছুড়ে। এতে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, আমরা শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে অবস্থান নেওয়ার সময়ে পুলিশ এসে অতর্কিত লাঠিচার্জ করেছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর টিয়ার সেল ও গুলি ছুড়েছে। এতে অনেকেই আহত হয়েছে।

জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন জানান, পুলিশের টিয়ারশেলের কারণে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আমাদের ৫ নেতাকর্মী আহত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, অনুমতি ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচি করতে চেয়েছিল। আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যেতে বললে তারা আমাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে আমরা কয়েক রাউন্ড রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেই। বর্তমানে পরিস্থিতিতে শান্ত রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ