রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সিএনজি পিকআপের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নাঈম উদ্দিন নিহত হয়েছে।

আজ (১৯আগষ্ট) শনিবার সকালে তাড়াশ সলঙ্গা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া নামক স্থানে কলেজ ছাত্র নাঈম উদ্দিন (১৯) নিহত হয়েছে।সে তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের বড় ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল হাকিম’।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা,তাড়াশ থেকে সিএনজি যোগে শাহজাদপুর যাওয়ার সময় সলংঙ্গার নামক কুঠিপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পিকআপের ধাক্কায় সিএনজিতে থাকা কলেজ ছাত্র নাঈম উদ্দিন ঘটনা স্থলেই নিহত হন।ওই সিএনজিতে থাকা নিহতের বাবা কলেজ শিক্ষক মাজহারুল গুরুত্বর আহত হন।

এ বিষয়ে সলংঙ্গা থানার ওসি এনামুল হক জানান,লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পিকআপ আটক করা হয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ