রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

রামপুরার কুখ্যাত ডাকাত দলের সর্দার রাইসুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত থানাধীন এলাকা থেকে কুখ্যাত ডাকাত দলের সর্দার রাইসুল ইসলাম রিপন (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

আটককৃত রাইসুল ইসলাম রিপন (৪০), সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ভারাঙ্গা এলাকার বাসিন্দা গাজী মোঃ আব্দুর রাজ্জাক খন্দকারের ছেলে ।

বৃহ:বার (১৭ আগস্ট, ২০২৩) সন্ধা ৭.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

র‌্যাব জানায়, আসামি রাজধানীর রামপুরা এলাকার একটি ডাকাত গ্রুপের সর্দার এবং তার নামে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রামপুরা থানায় ২০২১ সালে একটি ডাকাতি মামলা রুজু করা হয়। উক্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হলেই সে আত্মগোপনে চলে যায়। এরপর থেকে সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ