রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে সরকারি ন্যায্যমূল্যের এক ট্রাক চালসহ চালক আটক

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত আটটার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন থেকে সরকারি ন্যায্যমূল্যের এক ট্রাক চাল পাচারকালে এনায়েতপুরের বাদল মোড় থেকে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে পুলিশে খবর দেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি ন্যায্যমূল্যের চাল পাচারকালে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকসহ চাল ভর্তি ট্রাকটি জব্দ করে এনায়েতপুর থানায় নিয়ে যায়। আটক চালকের নাম জহির মণ্ডল। এ সময় ট্রাকে থাকা অপর দুইজন পালিয়ে যায়। জব্দ চালের মালিকের নাম জানা যায়নি’।

জিজ্ঞাসাবাদে চালক ট্রাকে ৫০-৬০ বস্তা চাল রয়েছে বলে জানিয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি আনিছুর রহমান।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ