শনিবার, ০৪ জুলাই ২০২৬
শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

গাংনী উপজেলায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে ঝুমা খাতুন(১৬) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার(১৬ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্কুল ছাত্রী ঝুমা খাতুন গাংনী উপজেলার ভরাট( দুর্লভপুর) গ্রামের বজলুর রহমানের মেয়ে ও স্থানীয় বিডিটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

ঝুমার পরিবার সূত্রে জানা যায়, রাতে পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাই। পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দরজা ভেঙে ঝুমাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. ফারুক হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই ঝুমার মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনা স্থানের পুলিশ পাঠানো হয়েছে, স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আগামীকাল মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

কর্পোরেট সংবাদ /এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ