শনিবার, ০৪ জুলাই ২০২৬
শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

ওড়না পেঁচিয়ে ছেলেকে শ্বাসরোধ করে হত্যা

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগরে মোবাইলে আসক্ত কিশোর ছেলেকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে নিজের সন্তান এক মায়ের বিরুদ্ধে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত মাকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকার আসলাম আলীর ছেলে আবির হাসান জয় (১২)। অভিযুক্ত নিহতের মা সোহেনা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আবির মোবাইলে গেম ও ইউটিউব দেখায় মত্ত ছিল। কিন্তু মোবাইল আসক্তি কমাতে বারবার বাঁধা দিতেন মা। মায়ের কথা না শুনে ও আবির মোবাইল নিয়ে থাকতেন। বুধবার সকালে আবির মোবাইলে গেম খেলতে শুরু করে। এ সময় তার মা রেগে যান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মা তার নিজের ওড়না দিয়ে পেঁচিয়ে ছেলের গলায় চেপে ধরে। এতে আবির শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

রাজনগর থানার ওসি বিনয় ভুষণ রায় জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোর ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় নিহতের মাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইল ফোন আসক্তির কারণে মা রেগে গিয়ে ওড়না পেঁচিয়ে ছেলেকে হত্যা করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ