শনিবার, ০৪ জুলাই ২০২৬
শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

ডিবি’র জালে ইয়াবাসহ আটক-১

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলায় গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিন মিয়া (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

রোববার (১৩ আগস্ট) রাতে মৌলভীবাজার সদর  উপজেলাধীন বাদে ফতেহপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। 

ডিবি পুলিশ জানায়, রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সরকার বাজারের ফতেহপুর গ্রামে অভিযান চালায়। এসময় আটককৃত ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করে ১’শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে ডিবি। 

আটককৃত শাহিন মিয়া মনুমুখ ইউনিয়নের বাদে ফতেহপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ওসি মো. আশরাফুল ইসলাম জানান, আটককৃত শাহিন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মৌলভীবাজারের বিভিন্ন থানায় ৭টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

আটকের পর শাহিন মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে ও সোমবার সদর থানা পুলিশ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ইনচার্জ মো. আশরাফুল ইসলাম।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ