মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
১ জুলাই থেকে সব সরকারি প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান
advertisement
সারাদেশ

দুই দিনেও ডাম্পিং কাজ শুরু না হওয়ায়, ইউএনও’র অপসারণ দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকায় দুই দিনেও জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু না হওয়ায় এলাকাবাসী ইউএনও’র অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।

শনিবার ১৭ জুন বিকেলে চর সলিমাবাদ এলাকার যমুনা নদীর পাড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভা.) মোহাম্মদ সাইফুল ইসলামের অপসারণ ও দ্রুত জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরুর দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।,
এর আগে বৃহস্পতিবার বিকেলে জিও ব্যাগে ব্যবহৃত বালু যমুনা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করে দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ডাম্পিং কাজের দুই শ্রমিক ও পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কামরুল ইসলামকে আটক করেন এবং ডাম্পিং কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই শ্রমিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ও পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কামরুল ইসলামকে ছেড়ে দেন।,

ভাঙ্গন এলাকার জিও ব্যাগ ডাম্পিং কাজ বন্ধের নির্দেশ দেওয়ায় এলাকাবাসী তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন। গত দুই দিনেও ডাম্পিং কাজ শুরু না হওয়ায় আজও বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অপসারণ দাবি করে।এবিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভা.) মোহাম্মদ সাইফুল ইসলামের মুঠো ফোনে কল করা হলে তিনি রিসিভ করেনি।

সর্বশেষ পাওয়া সংবাদ