মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
১ জুলাই থেকে সব সরকারি প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান
advertisement
সারাদেশ

মেঘনা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার জব্দ, মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: দিনে আশপাশে কেউ থাকেন না, যেন সুনসান নিরবতা। কিন্তু দিনের আলো ফুরিয়ে গেলেই শুর হয় জোর প্রস্তুতি, আর রাতের অন্ধকার নামতেই শুর হয় বালু (লোকাল) উত্তোলনের বিশাল কর্মযজ্ঞ। জনগন ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এভাবেই রায়পুরা উপজেলার সাহের খোলা ও আব্দুল্লাচর এলাকায় মেঘনা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের এই মহাউৎসব। এতে আশেপাশের গ্রামগুলো নদীত ভাঙনে গ্রামকি গ্রাম বিলিনের পথে। শত শত বিঘা ফসলি জমিও হুমকির মুখে।

উপজেলা সদর রায়পুরা, শ্রীনগর ইউনিয়ন পরিষদ ও পৌরসভা সীমানার খুব কাছাকাছি এই বালু উত্তোলনের পয়েন্ট। আর এই বালু উত্তোলনের কর্মযজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন মো. মনির হোসেনসহ ১০/১২জন।সম্প্রতি ১৩জুন (মঙ্গলবার) বিকালে উপজেলা আওয়ামী লীগের একটি প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসাইন কয়েক হাজার নেতা-কর্মীদের সামনে এই বালু উত্তোলনের কথা উল্লেখ করেন।তারই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ভাবে বালু উত্তোলনে অভিযোগে শুক্রবার (১৬জুন) বিকেলে মেঘনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মালিক মনির হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করেছেন ভ্রাম্যামান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম এ রায় প্রদান করেন।

জানা গেছে, প্রশাসনের অনুমোদন না থাকলেও উপরের মহলকে ম্যানেজ করে এই কর্মযজ্ঞ চলছে। তারা অত্যন্ত প্রভাশালী হওয়ায় নদীপাড়ারের বাসিন্দা ও কৃষকরা ভয়ে মুখ খুলছেন না। দিনের বেলায় সেখানে কেউ থাকেন না, সন্ধ্যার পরপরই সাহেরখোলা এলাকায় চলে প্রস্তুতি। বিভিন্ন জায়গা থেকে ছোট-বড় ৩০-৪০টি বডি এনে সারিবদ্ধ করে রাখা হয়। এশার নামাজের পরপরই শুর হয় বালু উত্তোলন। আশপাশের কঠোর নিরাপত্তার বলয়ে এই বডিগুলো নির্ধারিত স্থানে বালু পৌছে দেয়।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষকরা জানান, ‘দিনের বেলায় বোঝার উপায় নেই, এখানে বালু উত্তোলন হয় কিন্তু রাতে তারা এই কাজ করে। আমরা কিছু বলতে পারি না। অথচ যেখানে থেকে বালু উত্তোলন করা হচ্ছে তার সঙ্গেই আমাদের কৃষি জমি-জমা। সেখানে আমরা চাষ করে জীবিকা নির্বাহ করি। আশে পাশের এলাকায় জিওব্যাগ দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করলেও তাদের এইভাবে বালু উত্তোলনের ফলে সেটি ভেঙে যাচ্ছে, তাদের ভয়ে মুখও খুলতে পারিনা। এবিষয়ে ড্রেজার মালিক মনির হোসেনকে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

ঘটনার সততা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালি উপজেলার শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাপুর এলাকায় বালু উত্তোলনের ড্রেজার দেখতে পায়। সেখানে গিয়ে তিনি ড্রেজার পাওয়া যায়। যেহেতু এখানে বালুর মহাল নেই তাহলে ড্রেজারগুলো এখানে কি কারনে রাখা। এখানে বালু মহলের অনুমোদন না থাকায় সেগুলোকে জব্দ করে পান্থশালা নিয়ে আসা হয়।ড্রেজার মালিক মনির হোসেনকে তিন লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২মাসের বিনাশ্রম কারাদ প্রদান করা হয়। পরে তিনলক্ষ টাকা সহ মুচলেকা দিয়ে ছাড়া পায় ড্রেজার মালিক।

সর্বশেষ পাওয়া সংবাদ