মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
১ জুলাই থেকে সব সরকারি প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান
advertisement
সারাদেশ

চকরিয়ায় বজ্রপাতে নারীসহ দুইজন নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় পৃথক বজ্রপাতে তিন সন্তানের জননীসহ ২জন নিহত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে ও পৌরসভার পালাকাটা এলাকায় পৃথক এই বজ্রপাতের ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন- উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মো: ওসমান (৪২) ও চকরিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের পালাকাটা এলাকার সাইফুল সওদাগরের স্ত্রী তছলিমা বেগম (৩৫)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ভারি বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় ঘটনাস্থলে নারীসহ ২জন নিহত হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা গ্রামে সাইফুল সওদাগরের স্ত্রী তছলিমা বেগম পাশ্ববর্তী বিল থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অপরদিকে একই সময়ে দক্ষিণ কাকারা গ্রামে বৃষ্টি ও বজ্রপাতে ক্ষেতের জমিতে কাজ করার সময় মোহাম্মদ হোসেনের ছেলে মো: ওসমান ঘটনাস্থলে নিহত হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বজ্রপাতে দুই নারী-পুরুষ নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালের দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় কাকারা ইউনিয়নে একজন ও পৌরসভার পালাকাটা গ্রামে এক নারী নিহত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ