সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
২ কোম্পানির নাম পরিবর্তনের অনুমতি আইএফআইসি ব্যাংকের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব জুলাই শহীদ ছেলের সরকারি অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা ২৬৯তম মৃত্যুবার্ষিকী - দেশপ্রেমিক মানুষের স্বপ্নের নায়ক নবাব সিরাজউদ্দৌলা প্রেস ব্রিফিংয়ে (৩৯ বিজিবি) অধিনায়ক - ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪ অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, ছাড় পাচ্ছেন যারা তিস্তা মাস্টারপ্ল্যান জাতীয় অগ্রাধিকার, যেকোনো মূল্যে বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে স্কয়ারের চুক্তি
advertisement
সারাদেশ

টেকনাফে বজ্রপাতে নিহত ২

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। বুধবার (২৪ মে) বেলা ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া ও সাগরপাড় এলাকায় পৃথক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হাসমপাড়া সোনা আলীর ছেলে কৃষক রহমত উল্লাহ (৪০) ও ৫ নম্বর ওয়ার্ড বাইন্না পাড়ার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন ওরফে ধইল্যা (২০)

বাহারছড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, বেলা ১১টার দিকে পানের বরজ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কৃষক রহমত উল্লাহর মৃত্যু হয়। অপরদিকে ধইল্যা নামের ওই যুবক সাগরপাড়ে পোনা ধরার সময় বজ্রপাতে মারা যান।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, উপজেলার বাহারছড়া ইউনিয়নে বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ