সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
২ কোম্পানির নাম পরিবর্তনের অনুমতি আইএফআইসি ব্যাংকের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব জুলাই শহীদ ছেলের সরকারি অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা ২৬৯তম মৃত্যুবার্ষিকী - দেশপ্রেমিক মানুষের স্বপ্নের নায়ক নবাব সিরাজউদ্দৌলা প্রেস ব্রিফিংয়ে (৩৯ বিজিবি) অধিনায়ক - ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪ অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, ছাড় পাচ্ছেন যারা তিস্তা মাস্টারপ্ল্যান জাতীয় অগ্রাধিকার, যেকোনো মূল্যে বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে স্কয়ারের চুক্তি
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় ১১টি ভারতীয় এয়ারগানসহ আটক ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় ১১টি ভারতীয় এয়ারগানসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মে) রাতে দেবহাটার সখীপুর মোড়ে বাস কাউন্টারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মো. ইমাদুল ইসলাম (৩০) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের নূর ইসলামের ছেলে।

বুধবার (২৪ মে) দুপুরে দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাবুল আক্তার জানান, ভারত থেকে পাচার হয়ে বেশ কিছু এয়ারগান বাংলাদেশে এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় ১১টি এয়ারগান সহ চোরাচালানী ইমাদুল ইসলামকে হাতেনাতে আটক করতে সক্ষম দেবহাটা থানা পুলিশের একটি দল। চোরাচালানী ইমাদুল এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ