সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে স্কয়ারের চুক্তি ৬১টি নিত্যপণ্যে ট্যাক্স ছাড়, বাজেটের পর দাম বাড়েনি: প্রধানমন্ত্রী প্রাথমিকে খেলাধুলা বাধ্যতামূলক: মাঠ নিশ্চিতসহ ডিপিই’র একগুচ্ছ নির্দেশনা গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান তৃণমূল পর্যায়ে যাচ্ছে দুদকের নজর - এবার ইউনিয়ন পর্যায়েও 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' গঠনের উদ্যোগ দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত? ইসলামী ব্যাংকে এমডি নিয়োগ তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ 'বিশ্বকাপে কানাডার রূপকথা: শেষ মুহূর্তের গোলে প্রথমবার শেষ ষোলোতে' একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
advertisement
সারাদেশ

মিশনে যাওয়া হলো না সেনা সদস্য সাইফুরের

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মিশনে যাওয়ার ঠিক একদিন আগে সড়ক দুর্ঘটনায় মো. সাইফুর রহমান (৩৪) নামে এক সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন। সোমবার (২২ মে) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা ইসলামপুর ইউনিয়নের গোলের হাওর চৌমুহনীতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৩ মে) তিনি মিশনে যাওয়ার কথা ছিল। নিহত সেনা সদস্য গোলের হাওয় গ্রামের মো. আব্দুস সোবহান খাঁন এর ছেলে। তিনি মুসলিম মণিপুরি সম্প্রদায়ের এক যুবক।

প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে জানা যায়, দুপুরে সেনা সদস্য সাইফুর রহমান ও তার বন্ধু গফফারকে নিয়ে মোটরসাইকেল যোগে গোলেরহাওরস্থ নিজ বাড়িতে যাচ্ছিলেন। গোলেরহাওর চৌমুহনী এলাকায় আসলে পিছন থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তার পাশে থাকা ওয়াইফাই লাইনের খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে সাইফুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা আহতবস্তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

উপজেলার ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া জানান, মো. সাইফুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে কর্মরত ছিলেন। গত ১৯ মে ৫ দিনের ছুটি নিয়ে বাড়িতে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে এসেছিল। আজ মঙ্গলবার (২৩ মে) তিনি মিশনে যাওয়ার কথা ছিল।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর খবর পেয়ে সেনাবাহিনীর লোকজন তাকে সিলেট সেনা সদরে নিয়ে যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ