সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে স্কয়ারের চুক্তি ৬১টি নিত্যপণ্যে ট্যাক্স ছাড়, বাজেটের পর দাম বাড়েনি: প্রধানমন্ত্রী প্রাথমিকে খেলাধুলা বাধ্যতামূলক: মাঠ নিশ্চিতসহ ডিপিই’র একগুচ্ছ নির্দেশনা গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান তৃণমূল পর্যায়ে যাচ্ছে দুদকের নজর - এবার ইউনিয়ন পর্যায়েও 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' গঠনের উদ্যোগ দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত? ইসলামী ব্যাংকে এমডি নিয়োগ তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ 'বিশ্বকাপে কানাডার রূপকথা: শেষ মুহূর্তের গোলে প্রথমবার শেষ ষোলোতে' একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
advertisement
সারাদেশ

ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ‘স্মার্ট ভুমি সেবায় ভুমি মন্ত্রণালয়’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যা লী বের করা হয়। র্যা লীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেসময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সরকারি কৌশুলী বিকাশ কুমার ঘোষ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, গান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে সরকার কাজ করে চলেছে। মানুষ এলাকায় বসেই অনেক সেবা পাচ্ছে। এই সেবা যাতে আরো সহজিকরণ করা যায় সে বিষয়ে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান তারা। সোমবার থেকে শুরু হওয়ায় সেবা সপ্তাহ চলবে আগামী ২৮ মে পর্যন্ত।

আরও পড়ুন:

ঝিনাইদহে খোকন হত্যা: ৬ জনের যাবজ্জীবন

সর্বশেষ পাওয়া সংবাদ