সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

তীব্র তাপদাহে বৃষ্টির জন্য নামাজ আদায়

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা কয়েকদিনের তাপপ্রাবাহ জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এরই জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তীব্র তাপদাহে। দীর্ঘদিন ধরে দেখা নেই বৃষ্টির। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে এ উপজেলার জনজীবনে। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। আর তাই প্রশান্তির একটু বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকার মুসল্লিরা।

মঙ্গলবার (৯ মে) উপজেলার সিরাজনগর মাদ্রাসা ও সিরাজনগর এলাকাবাসীর উদ্যোগে হাইল হাওরের পাশে এ নামাজের আয়োজন করা হয়। নামাজের ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ।

নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে মুসল্লিদের নিয়ে বিশেষ দোয়া করা হয়।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের তথ্যমতে শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ পাওয়া সংবাদ