সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় আমের জাত অনুযায়ী সংগ্রহের সময় নির্ধারন


চুয়াডাঙ্গা প্রতিনিধি: আগামি ১৪ মে থেকে চুয়াডাঙ্গায় বানিজ্যিকভাবে আম সংগ্রহ শুরু হবে। আমে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার না করা এবং অসময়ে অপরিপক্ক আম সংগ্রহ বন্ধ রাখতে এ সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন।

মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলার আম সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।


এ সময় সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামী ১৪ মে আটি আম, গুটি আম ও বোম্বাই জাতের আম সংগ্রহের মাধ্যমে আম সংগ্রহ শুরু হবে। এই তারিখের আগে কোন ভাবেই কেউ বানিজ্যিক উদ্দেশ্যে আম গাছ থেকে সংগ্রহ করতে পারবে না। কোন ব্যবসায়ী বা আমচাষী যদি আমে বিষাক্ত কেমিক্যাল মেশায়, অপরিপক্ব আম বাজারজাতকরণ করে অথবা যেকোনো অসাধু উপায় অবলম্বনকরে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা, চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মোহা. সজল আহম্মেদ, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, উপজেলার কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন আম বাগান মালিক ও ব্যবসায়ীরা।


জেলার বিভিন্ন আম বাগান মালিক, ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী চুয়াডাঙ্গায় জাত অনুযায়ী আম সংগ্রহের ভিন্ন ভিন্ন তারিখ নির্ধারণ করা হয়। আগামী ১৪ মে থেকে আটি আম, গুটি আম ও বোম্বাই জাতের আম সংগ্রহের মাধ্যমে আম সংগ্রহ শুরু হবে। এরপর ২২ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি (বারি আম-৩), ২১ জুন থেকে ফজলী, ১ জুলাই থেকে আশ্বিনা (বারি আম-৪) সংগ্রহ শুরু হবে। চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা ও বর্তমান আবহাওয়া বিবেচনা করে আম ভাঙার তারিখ নির্ধারণ করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ