সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গার জনজীবন স্থবির

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: গত রমজান মাসে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। মাঝে কদিন তাপমাত্রা কমলেও জেলায় উপর দিয়ে তীব্র তাপদাহ শুরু হয়েছে।

সোমবার (৮ মে) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়বে বলে জানান চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর হক।

এর আগে গত ১৯ ও ২০ এপ্রিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়। যা জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

বেসরকারি চাকরিজীবী আমিনুল ইসলাম বলেন, গতমাসে রমজানে তীব্র তাপমাত্রায় জনজীবন অস্থির হয়ে পড়েছিল। মাঝে কয়েকদিন তাপমাত্রা কম হলেও আবার গরমের তীব্রতা শুরু হয়েছে। রোদের তাপে বাইরে বের হওয়া যাচ্ছেনা।

রিক্সা চালক ফজলু মিয়া বলেন, বেশ কিছু দিন গরম কম ছিল। দুদিন ধরে গরমের তীব্রতা বাড়ছে। এভাবে বাড়তে রিক্সয়া চালানো মুশকিল হয়ে যাবে। গরম বাড়লে লোকজন বাইরে থাকেনা বেশি।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর হক বলেন, চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপ রেকর্ড করা হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিনা সন্ধ্যা ৬টার পর জানা যাবে। তাপমাত্রা আরও বাড়বে বলে জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ