সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো নারীর

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মমতাজ বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৮ মে) সকাল সোয়া ৮টায় নরসিংদীর বাদুয়ারচর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মমতাত নরসিংদী সদর উপজেলার দক্ষিণ বাদুয়ারচর এলাকার মৃত আব্দুল কাদিরের স্ত্রী।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নরসিংদী রেলস্টেশনের অদূরে বাদুয়ারচর এলাকার রেললাইন ধরে হাঁটতেছিলেন মমতাজ। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বাদুয়ারচর এলাকায় পৌঁছালে ওই নারীকে দেখে চালক হর্ণ বাজায়। পরে তিনি রেললাইন থেকে এক পা বাহিরে আনার সময় ট্রেনের হালকা ধাক্কা লেগে পাশেই ছিটকে পড়ে যান। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশে এএসআই রকিবুল ইসলাম জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু’র মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ