সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

শার্শায় সাংবাদিকের ওপর হামলা, মোটর সাইকেল ভাংচুর

বেনাপোলপ্রতিনিধি : যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব, বেনাপোলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির উপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত৯টার সময় শার্শা উপজেলার উলাশিপান বুড়িবাজারে।

সাংবাদিক মনিরুল জানায়, পানবুড়ি বাজারে তিনি ও নাসির নামে একজন চা খাওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় উপজেলার কাঠুরিয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী হাসান (৩০) আকস্মিক হাতুড়ি নিয়ে তার ওপর হামলা করতে গেলে সে সরে গেলে তার ব্যবহারিত মোটরসাইকেলটি হাতুড়ি দিয়ে ভাংচুর করে। পরেএলাকার লোকজনছুটে এলে সে পালিয়ে যায়।
হাসান কাঠুরিয়া গ্রামের মৃত বাবুর আলীর ছেলে। এলাকায় হাসানের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও বাজির অভিযোগ রয়েছে বলে এলাকার লোকজন জানান।

এ ব্যাপারেশার্শা থানারভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) এসএমআকিকুলইসলামজানান, বিষয়টি সাংবাদিক মনিরুল ইসলাম আমাকে অবহিত করেছেন। কাল (রোববার) থানায় লিখিত অভিযোগ দিলে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াহবে।

সর্বশেষ পাওয়া সংবাদ