রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

ট্রেনের ধাক্কায় সিএনজি দুমড়ে মুচড়ে যায়

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিক্সা দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অদ্য শুক্রবার (৫ই মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার রেললাইনে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রুমান আহমদ স্থানীয়দের বরাতের সূত্রে জানান, বিকাল সাড়ে ৩টার দিকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লংলা স্টেশন ছাড়ার পর নর্তন এলাকায় পৌঁছলে একটি সিএনজি অটোরিক্সা রেললাইনে উঠে পড়ে। এতে ট্রেনটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

তিনি আরও জানান, ট্রেনটি দেখে সিএনজি অটোরিক্সায় থাকা চালক ও যাত্রীরা লাফ দিলে তারা প্রাণে রক্ষা পান। তবে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনজিতে থাকা চালক ও যাত্রীরা ঘটনাস্থল থেকে সটকে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ