রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

কোনাবাড়িতে গৃহবূধ খুন, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়িতে স্বামীর হাতে আছমা আক্তার (৩৯) নামের এক গৃহবূধকে খুন হয়েছে। ঘটনায় ঘাতক স্বামী নুরু মিয়া পলাতক রয়েছেন।

বুধবার (৩ মে) রাতে একটি ভাড়া বাসায় এ খুনের ঘটনা ঘটে। নিহত আছমা স্বামী সন্তান নিয়ে নগরীর কুদ্দুসনগর এলাকায় লাভলী কামালের বাড়ির ৭ম তলায় ভাড়া থাকতো।

বৃহস্পতিবার (৪ মে) পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত আছমা আক্তার চট্টগ্রামের হালিশহরের হাজার দিঘীর পাড় গ্রামের মোস্তফার মেয়ে। তার তার একটি পাঁচ বছরের ছেলে সন্তান রয়েছে।

এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও পিবিআই পরিদর্শন করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে তাকে শ্বাসরোধ করে খুন করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা পাওয়া গেছে। পলাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ