রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

মায়ের উপর অভিমান করে বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে মায়ের উপর অভিমান করে তন্বী মন্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। নিজ বাড়ির ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
মঙ্গলবার (২রা মে) রাতে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। সে বালুন্ডা গ্রামের জেলে পাড়ার শ্রী রাম মন্ডলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে পড়ার সময় তন্বী মোবাইল ফোনে কথা বলছিল। পড়াশুনা বাদ রেখে এভাবে কথা বললে পরীক্ষায় কি লিখবি। এনিয়ে মা শ্রীমতি বিলাসী রানী মেয়ে তন্বীকে বকাবকি করে। এতে সে মায়ের ওপর অভিমান করে আত্নহত্যা করেছে। তন্বী মন্ডলের মা ভোরে ঘুম থেকে উঠে মেয়ের উঠতে দেরি দেখে জানালা দিয়ে ঘরের মধ্যে তাকিয়ে দেখে ফ্যানের সাথে মেয়ে ঝুলছে। এরপর পরিবারের লোকজন ও প্রতিবেশিকে ডেকে মেয়ের মৃতদেহ উদ্ধার করে।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। কেন কি করনে আত্মহত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ