রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

কমলগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: চুরি, ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে কমলগঞ্জ থানার ইসলামপুর ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ থানার আয়োজনে মঙ্গলবার (২রা মে) দুপুর ১টার দিকে কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উক্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুলেমান মিয়ার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী।

উক্ত বিট পুলিশিং সভায় ইসলামপুর ইউনিয়নের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির মানুষ বক্তব্য প্রদান করেন।

এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক ব্যবসা ও জুয়া খেলা বন্ধ তথা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ এবং জনগণের ভূমিকা নিয়ে সভায় আলোচনা করা হয়।

উক্ত বিট পুলিশিং সভায় আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় চক্রবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের বিট অফিসার এসআই পবিত্র শেখর দাস, এসআই কামরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ