রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন
advertisement
সারাদেশ

কমলগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি আটক

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়াড়িকে আটক করা হয়েছে।

সোমবার (১ মে) মধ্যরাতে এসআই অনুজ কুমার দাশসহ ডিবির একটি বিশেষ দল কমলগঞ্জ উপজেলধীন কাউয়ারগলা এলাকায় অভিযান পরিচালনা করে ৪জুয়ারিকে আটক করেন।

আটককৃত জুয়াড়িরা হলেন ১। দেলোয়ার হোসেন (২৮), পিতা- কাচাই মিয়া চৌধুরী, সাং-কাউয়ারগলা ২। অজির মিয়া (৫২), পিতা – সুরুজ মিয়া, ৩। জহির মিয়া (৩৫), পিতা- নাইওর মিয়া , ৪। বোরহান উদ্দিন (৩৫), পিতা- নুর মিয়া, সর্ব সাং-পূর্ব জালালপুর, সর্বথানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার।

গোপন তথ্যের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলাধীন ০৭ নং আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামের আটককৃত দেলোয়ার হোসেনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডেল তাস (৫২ টি) এবং নগদ ২০৮০/- টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় কমলগঞ্জ থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ