সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
advertisement
সারাদেশ

অপরাধ নিয়ন্ত্রণে এনায়েতপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে খুকনী কালিপুরে ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জুয়েল। সামাজিক সচেতনতা বৃদ্ধি বাল্যবিবাহ , মাদক, ডিজিটাল গেম, পর্ণ আসক্তি ও আত্নহত্যার মত সামাজিক অপরাধ থেকে যুব সমাজকে দুরে রাখতে বিভিন্ন আইন সম্পর্কে জনসাধারণ কে অবহিত করা হয়। সমাজে রক্তাক্ত হানাহানি, বিদ্ধেষ ভুলে সকলে মিলে আধুনিক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কালিপুরে অনাকাংখিত একটি ঘটনাকে কেন্দ্র করে এ বিট পুলিশি সমাবেশ অনুষ্ঠিত হয় পরে ওসি আনিসুল হক জুয়েল নিজেই উভয় পক্ষকে একত্রিত করে আপোস করে দেন। এসময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, খকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ, কালিপুর যুব সংঘের সভাপতি সাইফুল ইসলাম প্রিন্স, স্থানীয় মেম্বর শহীদ, খুকনী বহুমূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক হায়দার আলী,১,২,৩ নং ওয়ার্ডের নারী আসনের মেম্বর মমতাজসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সর্বশেষ পাওয়া সংবাদ