সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
advertisement
সারাদেশ

মেহেরপুরে ছে‌লের ধারা‌লো অ‌স্ত্রের কো‌পে পিতা নিহত

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে প্রকাশ্যে-দিবালােকে ছেলের হাতে আফেল উদ্দীন (৬৫) নামের এক কৃষক খুন হয়েছেন। নিহত আফেল হাড়াভাঙ্গা গ্রামের পুরাতন পাড়ার মৃত ইয়াদ আলী মন্ডলের ছেলে। এদিকে ঘটনার পর হত্যাকারী তার ছেলে সুজন আলী (৩৩) পলাতক রয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে হত্যার শিকার হয়েছেন আফেল উদ্দীন।

স্থানীয়রা জানান, সকালে আফেল উদ্দীনের সাথে তার ছােট ছেলে সুজন আলী গরু বিক্রির টাকা চাই। বাবা টাকা না দিতে চাইলে,ক্ষিপ্ত হয়ে হেসাে (দেশীয় অস্ত্র) দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। এসময় আফেল উদ্দীনের স্ত্রী তহমিনা খাতুন দৌঁড়ে এসে দেখেন তার স্বামীকে হত্যা করে পালাচ্ছে ছেলে সুজন ।

স্থানীয় কয়েকজন জানান,হত্যাকারী সুজন কয়েক বছর আগে এলাকার এক মেয়ের সাথে বিয়ে করেন। বিয়ের পর তার স্ত্রী সংসার না করে বাবার বাড়িতে চলে যান। এ কারণে সুজন অনেক মানসিক বিপর্যস্ত ছিলেন। এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করেছে।

স্থানীয় ইউপি মেম্বার মহিবুল ইসলাম জানান,কি কারণে এমনটি করেছে এখনও বােঝা যায়নি। তবে ছেলে সুজন অনেকটা মানসিক বিপর্যস্ত ছিল। গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান,লাশ উদ্ধার করে মর্গে নেয়ার প্রক্রিয়া চলছে। হত্যাকারীকে আটক করতে পুলিশি অভিযান তৎপর রয়েছে।

আরও পড়ুন:

স্বামীর সাথে অভিমান করে ভিডিও কলে স্ত্রীর আত্নহত্যা

নরসিংদীতে নদীর পাড়ে পড়েছিল ইউপি সদস্যের মরদেহ

সর্বশেষ পাওয়া সংবাদ