রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল (৬ ফেব্রুয়ারি) রাতে থানা এলাকায় ২৫৫ গ্রাম গাঁজাসহ মিরা নায়েক (৬০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

তথ্যের ভিত্তিতে সোমবার রাতে শ্রীমঙ্গল থানার এসআই এহসানুল হক হীরা সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামিকে আটক করেন।

শ্রীমঙ্গল থানার সুত্রে বরাত দিয়ে জানা যায়, গতকাল রাতে শ্রীমঙ্গল থানাধীন কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের ৬ নাম্বার লাইনের মীরা নায়েক নামে নারী আটক হয়।য আটককৃত আসামির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আসামিকে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি ব্যাগে ২০০ গ্রাম এবং ৪৯ পুড়িয়া গাঁজাসহ মোট ২৫৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা যায়।

এ ঘটনায় আটককৃত নারী কারবারির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করলে অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেন সরদার সত্যতা নিশ্চিত করেন ও বলেন আজ মঙ্গলবার সকালে পুলিশি হেফাজতের মাধ্যমে আসামিকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ