শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন Price Sensitive Information of Beacon Pharmaceuticals PLC. অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়লো রংপুর কারমাইকেল কলেজে চার্টার্ড সেক্রেটারি পেশার ওপর আইসিএসবি’র সফল সেমিনার অনুষ্ঠিত চীনা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকিং সেবা জোরদারে এনসিসি ব্যাংকের ‘চায়না ডেস্ক’ চালু শার্শায় শামুক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন তিন শতাধিক পরিবার ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭০তম পর্ষদ সভা অনুষ্ঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএলের ৭৯তম সভা অনুষ্ঠিত
advertisement
সারাদেশ

বিদ্যালয়ের অফিস কক্ষে দুই শিক্ষকের মারামারির ঘটনা তদন্তের নির্দেশ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা ও ব্যাপক সমালোচনা শুরু হয়। পরবর্তীতে এ আলোচিত ঘটনার তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফুলবাড়ীয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারিতে জড়ানো দুই শিক্ষক হলেন—ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

তবে, একটি সূত্রে জানাযায়,দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে দুইজনের মধ্যে এ ঘটনা ঘটেছে।

ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষক দম্পতি তুমুল ধস্তাধস্তিতে লিপ্ত হয়েছেন। এ সময় একজন তাদের থামাতে গেলেও ব্যর্থ হন। এ সময় একজনকে ভিডিও ধারণ করতে দেখা যায়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর মারামারির ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি শিক্ষা বিভাগের নজরে আসে। বুধবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। এদিন বিকেলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের ভেতরে শিক্ষকদের এমন আচরণ অসদাচরণের শামিল। পারিবারিক বিরোধ বিদ্যালয়ে নিয়ে আসা কোনোভাবেই উচিত না।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে লিখিত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৪ সালে আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয়। দুজনই ২০১১ সালের দিকে ওই বিদ্যালয়ে যোগ দেন। তাদের এক মেয়ে উচ্চ মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। প্রায় ১৪ বছর ধরে এই শিক্ষক দম্পতি আলাদা থাকেন। এ নিয়ে দুইজনের মধ্যে আদালতে মামলাও চলমান রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ