শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন Price Sensitive Information of Beacon Pharmaceuticals PLC. অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়লো রংপুর কারমাইকেল কলেজে চার্টার্ড সেক্রেটারি পেশার ওপর আইসিএসবি’র সফল সেমিনার অনুষ্ঠিত চীনা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকিং সেবা জোরদারে এনসিসি ব্যাংকের ‘চায়না ডেস্ক’ চালু শার্শায় শামুক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন তিন শতাধিক পরিবার ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭০তম পর্ষদ সভা অনুষ্ঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএলের ৭৯তম সভা অনুষ্ঠিত
advertisement
সারাদেশ

ভাঙা হারমোনিয়ামের ভেতর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ ৪১ লাখ টাকা উদ্ধার

ময়মনসিংহের আকুয়া বাইপাসে এসআরবি-১৪-এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুরোনো ভাঙা হারমোনিয়ামের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পক্ষ থেকে জানানো হয়।

এ ঘটনায় মো. বারেক ব্যাপারী (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিরোলই এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় ময়মনসিংহের আকুয়া বাইপাসে এসআরবি-১৪-এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এসআরবি জানায়, বুধবার রাত ২টা ১০ মিনিটে এসআরবি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানার পূর্ব গোলচত্বর-সংলগ্ন সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী লেনে বিশেষ তল্লাশিচৌকি স্থাপন করে। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রিয়াজ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এক যাত্রীর কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে ওই যাত্রীর দেখানো মতে বাসের বক্সে থাকা তার ব্যক্তিগত মালামালের মধ্যে একটি পুরোনো ভাঙা হারমোনিয়ামের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড সচল গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় পাবনা জেলার বাসিন্দা মো. বারেক ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, অস্ত্র দুটি মুন্সীগঞ্জের সুজন বেপারীর কাছে নিয়ে যাচ্ছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এসআরবি-১১-এর সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল বুধবার সকাল ৭টায় মুন্সীগঞ্জ সদর থানার শিরোলই এলাকায় সুজন বেপারীর বাসায় অভিযান চালায়। সেখান থেকে সুজন বেপারী ও তার বড় ভাই মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির ভাষ্য অনুযায়ী, ওই বাড়িতে তল্লাশি চালিয়ে আরও একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, দুটি ম্যাগাজিন এবং নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা অর্থ অস্ত্র বিক্রির বলে জানিয়েছে সংস্থাটি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দুই অভিযানে মোট তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড সচল গুলি, চারটি ম্যাগাজিন, তিনটি স্মার্টফোন এবং নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পাবনা জেলার মো. বারেক ব্যাপারী (৪৯), মুন্সীগঞ্জের সুজন হোসেন বেপারী (৩২) এবং মনির হোসেন (৪৫)।

এসআরবি-১৪-এর অধিনায়ক মাসুদ রানা বলেন, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব পালনের অংশ হিসেবে টাঙ্গাইল ক্যাম্পের সদস্যরা যমুনা সেতু পূর্ব এলাকায় চেকপোস্ট স্থাপন করে বাসটিতে তল্লাশি চালান। এ সময় যাত্রীর সঙ্গে থাকা হারমোনিয়ামের ভেতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, বারেকের দেওয়া তথ্যের ভিত্তিতে এসআরবি-১১-এর সদস্যরা মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও অস্ত্র, গুলি, ম্যাগাজিন এবং নগদ অর্থ উদ্ধার করেন।

সংবাদ সম্মেলনে এসআরবি-১৪’র অধিনায়ক মাসুদ রানা বলেন, এ ঘটনায় টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা ও মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা অস্ত্রের উৎস, কারা কীভাবে এসব অস্ত্র সংগ্রহ করেছে এবং আটক ব্যক্তিরা কত দিন ধরে এ কর্মকাণ্ডে জড়িত, তা তদন্তের মাধ্যমে জানা যাবে বলেও জানান তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ