রবিবার, ২৩ আগস্ট ২০২৬
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
তথ্যমন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষ - একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ মহেশপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর বিয়ে করলেন ৪ সন্তানের বাবা অর্জুন রামপাল! পাত্রী কে? রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর ভিসা স্থগিতাদেশ বাতিল করলেন মার্কিন আদালত এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ৬৪ রানে অলআউট বাংলাদেশ
advertisement
সারাদেশ

ঝিনাইদহে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক অজ্ঞাতনামা দুই সন্দেহভাজন চোরের মধ্যে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শনিবার সকাল ১০টায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।নিলুফা বেগম নামে এক বিধবা নারী জানান, গভীর রাতে তার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে ওই দুজন। টের পেয়ে তিনি চিৎকার দিলে আশেপাশের গ্রামবাসীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা দুজনকে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা যান এবং অন্যজন মারাত্মকভাবে আহত হন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।"

এদিকে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, "আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। ঘটনার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ