রবিবার, ২৩ আগস্ট ২০২৬
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
তথ্যমন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষ - একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ মহেশপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর বিয়ে করলেন ৪ সন্তানের বাবা অর্জুন রামপাল! পাত্রী কে? রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর ভিসা স্থগিতাদেশ বাতিল করলেন মার্কিন আদালত এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ৬৪ রানে অলআউট বাংলাদেশ
advertisement
সারাদেশ

যমুনা বহুমুখী সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন

উৎসবমুখর পরিবেশে রাজধানীর কাফরুলের রূপসী প্রো একটিভ ভিলেজ কনভেনশন হলে যমুনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে আয়োজিত এ সভায় সমিতির দুই-তৃতীয়াংশের বেশি সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমবায় অধিদপ্তরের তদন্ত ও অভিযোগের ভিত্তিতে পূর্বের কমিটির অনিয়ম ও দুর্নীতি রোধ এবং সমিতির কার্যক্রম গতিশীল করতে এই বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২৭ মেয়াদের জন্য ৯ সদস্যবিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মোঃ খাইরুল ইসলাম-কে আহ্বায়ক এবং মোহাম্মদ ইউসুফ-কে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

 

সর্বশেষ পাওয়া সংবাদ